South east bank ad

মুন্সীগঞ্জের নতুন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল

 প্রকাশ: ০২ জুন ২০২১, ০৩:৩৭ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

মুন্সীগঞ্জের নতুন জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল

কায়সার সামির (মুন্সীগঞ্জ):

মুন্সীগঞ্জে নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব কাজী নাহিদ রসুল। অপর দিকে খুলনায় জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয় মুন্সীগঞ্জের সাবেক জেলা প্রশাসন মো. মনিরুজ্জান তালুকদারকে। গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নিয়োগ আদেশ জারি করা হয়েছে।

কাজী নাহিদ রসুল ২৪ তম বিসিএস ব্যাচে প্রশাসনিক ক্যাডার হিসেবে যোগদান করেন। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুরের তুলাচারা গ্রামের সম্ভ্রান্ত কাজী বাড়ির জন্মগ্রহণ করেন। তার বাবা কাজী গোলাম রসুল বঙ্গবন্ধু হত্যা মামলার রায় প্রদানকারী জেলা জজ ছিলেন। 
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: