শিরোনাম

South east bank ad

লক্ষ্মীপুরে শুরু হয়েছে জাতীয় ভূমি সেবা সপ্তাহ ২০২১

 প্রকাশ: ০৭ জুন ২০২১, ০৮:০৩ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

লক্ষ্মীপুরে শুরু হয়েছে জাতীয় ভূমি সেবা সপ্তাহ ২০২১
লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে গতকাল রোববার ৬ জুন থেকে শুরু হয়েছে জাতীয় ভূমি সেবা সপ্তাহ ২০২১। জাতীয় ভূমি সেবা সপ্তাহ, ২০২১-এর উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোছাইন আকন্দ। 
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্ব বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সফিউজ্জামান ভুইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাজিয়া পারভীন, শিক্ষা ও আইসিটি বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক শতরুপা তালুকদার, ভূমি বিভাগের সহকারী কমিশনার মো. মামুনুর রশীদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: