শিরোনাম

South east bank ad

রাজবাড়ীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

 প্রকাশ: ০৭ জুন ২০২১, ০৮:১৩ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

রাজবাড়ীতে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
রাজবাড়ীতে গতকাল ৬ জুন ২০২১ইং তারিখে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে "জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব ১৭) ২০২১ইং এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২১ইং-এর উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও রাজবাড়ী দুই আসনের জাতীয় সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব ১৭) ২০২১ইং এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব ১৭) ২০২১ইং বেলুন ও পায়রা উড়িয়ে এর উদ্বোধন করেন তিনি।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এবং রাজবাড়ীর চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, সিভিল সার্জন ডা. মোঃ ইব্রাহিম টিটন, মেয়র মো. আলমগীর শেখ তিতুসহ রাজবাড়ী পৌরসভার রাজনৈতিক ব্যক্তি ও সংশ্লিষ্ট অন্যান্যরা।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক দিলসাদ বেগম। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজবাড়ী জেলার ক্রীড়া অফিসার ফেরদৌসী আক্তার বন্যা।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: