শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে হতাহতের খবর গুজব : গাজীপুর পুলিশ
গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের চলমান আন্দোলনে পুলিশের গুলিতে কোনো শ্রমিক আহত বা নিহত হয়নি বলে জানিয়েছে গাজীপুর জেলা পুলিশ। এ ধরনের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া গুজব বলে দাবি করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) রাত ৯টার দিকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর জেলা পুলিশ।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, পল্লীবিদ্যুৎ, চন্দ্রাসহ বিভিন্ন এলাকায় বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ আন্দোলনকে কেন্দ্র করে কোনো দুষ্কৃতকারী বা অশুভ চক্র যেন সহিংসতা, ভাঙচুর কিংবা রাষ্ট্রীয় ও জনগণের সম্পদের ক্ষতি করতে না পারে- সে লক্ষ্যে পুলিশ সংযম, ধৈর্য ও আইনানুগ পন্থায় দায়িত্ব পালন করছে।
শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির দাবির বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এরই মধ্যে মজুরি বোর্ড গঠন করেছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।