শিরোনাম

South east bank ad

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান ড. সুরাতুজ্জামান

 প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন   |   সরকার

জাতীয় পেনশন কর্তৃপক্ষের নতুন নির্বাহী চেয়ারম্যান ড. সুরাতুজ্জামান

সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়নকারী সংস্থাজাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যানহিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. সুরাতুজ্জামান। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের১৫তম ব্যাচের কর্মকর্তা।

অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অর্থ বিভাগেরপ্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দুই (২) বছরের জন্যচুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

ড. সুরাতুজ্জামান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়ার সহকারী একান্ত সচিবসহ সরকারের বিভিন্নগুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশিতিনি বিভিন্ন সমাজকল্যাণমুখী কর্মকাণ্ড এবংলেখালেখির সঙ্গে জড়িত রয়েছেন।

এছাড়া শেখ কামরুল হাসান জাতীয় পেনশনকর্তৃপক্ষের সদস্য হিসেবে যোগদান করেছেন। অর্থবিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এক (১) বছরের জন্য চুক্তিভিত্তিক এ পদে নিয়োগ দেওয়াহয়েছে। কামরুল হাসান বিসিএস (অডিট অ্যান্ডএকাউন্টস) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা।

কর্মজীবনে তিনি তিনটি মন্ত্রণালয়ের প্রধানহিসাবরক্ষণ কর্মকর্তা, ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) এবং বিভাগীয় হিসাব নিয়ন্ত্রকসহ অর্থ প্রশাসনেরবিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া বিনিয়োগ বোর্ড, নৌপরিবহন মন্ত্রণালয় এবংমৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উচ্চপদে দায়িত্বপালন করেন তিনি। বিদেশে দায়িত্ব পালনের অংশহিসেবে ভারতের কলকাতায় বাংলাদেশউপ-হাইকমিশনে প্রথম সচিব (বাণিজ্যিক) হিসেবেও কর্মরত ছিলেন। 

BBS cable ad

সরকার এর আরও খবর: