শিরোনাম

South east bank ad

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুনের ঘটনায় কমিটি গঠন

 প্রকাশ: ০৬ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

শাহজালাল বিমানবন্দরের কার্গো এলাকায় আগুনের ঘটনায় কমিটি গঠন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

তিনি বলেন, আগুন লাগা কার্গো হাউজের ধারণ ক্ষমতার থেকে অনেক বেশি মালামাল ছিল।
শুক্রবার (৫ জুন) রাতে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রীর মতে, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে কেন বারবার শর্ট সার্কিটের ঘটনা ঘটছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। তিনি বলেন, পূর্ববর্তী অগ্নিকাণ্ডের তদন্তেও একই কারণ উঠে এসেছিল, যা সম্ভাব্য অব্যবস্থাপনা বা গাফিলতির ইঙ্গিত দেয়।

তিনি জানান, তদন্তে কারও অবহেলার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

এদিকে ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার ১৫ মিনিটের মধ্যে ফায়ার ফাইটাররা তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুন পুরোপুরি নির্বাপণ করতে দেড় ঘণ্টা সময় লাগে।

গতকাল শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশের কার্গো কমপ্লেক্সের কুরিয়ার অপারেশন জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

BBS cable ad