শিরোনাম

South east bank ad

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা কাল

 প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা কাল
আগামীকাল মঙ্গলবার (২১ জুলাই) ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবে সরকার। এ দিন সচিবালয়ে সকাল ১১টায় ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সংবাদ সম্মেলনে হজ প্যাকেজ ঘোষণা করবেন।

সোমবার (২০ জুলাই) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবু বকর সিদ্দীক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

সরকারি ব্যবস্থাপনায় হজ পালনের ক্ষেত্রে এবার দুটি প্যাকেজ ঘোষণা করা হবে। একই সঙ্গে অন্যান্য সময়ের মতো বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য অনুসরণীয় একটি প্যাকেজও ঘোষণা করবে সরকার।

জানা গেছে, আগামী বছরের হজযাত্রীদের বিমানভাড়া চলতি বছরের থেকে ২৪ হাজার টাকা কমছে।
চলতি বছর হজযাত্রীদের বিমানভাড়া ছিল এক লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা। এবার তা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।
BBS cable ad