South east bank ad

ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন হলেন অধ্যাপক আল-আমিন

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

ঢাবির বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন হলেন অধ্যাপক আল-আমিন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজনেস স্টাডিজ অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাকাউন্টিং বিভাগের অধ্যাপক আল-আমিন।

রবিবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাকে এ পদে নিয়োগ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী এই নিয়োগ প্রদান করা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বর থেকে অধ্যাপক আল-আমিনের এই নিয়োগ কার্যকর হবে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনধিক ৯০ দিন অথবা নির্বাচিত কোনো ডিন কাজে যোগদান না করা পর্যন্ত (এর মধ্যে যেটি আগে ঘটবে) অধ্যাপক আল-আমিন বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে তার দায়িত্ব পালন করবেন।

BBS cable ad