শিরোনাম

South east bank ad

মন্ত্রিসভায় অনুমোদন পেল ৯ম পে-স্কেল

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

মন্ত্রিসভায় অনুমোদন পেল ৯ম পে-স্কেল
সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা পুনর্নির্ধারণ করে জাতীয় বেতন স্কেল (পে-স্কেল)-২০২৬ অনুমোদন করেছে সরকার। প্রায় ১১ বছর পর নতুন পে-স্কেল চূড়ান্ত অনুমোদন পেল।

সোমবার (৩১ আগস্ট) ৯ম পে-স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন করেছে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

নতুন এই পে-স্কেলে প্রথম গ্রেডে মোট ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বনিম্ন ২০তম গ্রেডে ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে স্বাধীনতা পরবর্তী ৫৫ বছরে দেশের সরকারি চাকরিজীবীদের জন্য মোট ৮ বার পে-স্কেল ঘোষণা করা হয়েছিল, সবশেষ ছিল ২০১৫ সালে।

এরপর থেকে প্রতি বছর একটি নির্দিষ্ট হারে (বর্তমানে পাঁচ শতাংশ) বার্ষিক বেতন বৃদ্ধি হলেও, নতুন করে আর আনুষ্ঠানিক বেতন কাঠামোর ঘোষণা আসেনি।





BBS cable ad