শিরোনাম

South east bank ad

নবম পে স্কেলে বেতন-ভাতার নতুন হিসাব

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

নবম পে স্কেলে বেতন-ভাতার নতুন হিসাব

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদনের পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হয়েছে। তবে ১ জুলাই ২০২৬ থেকে স্কেল কার্যকর ধরা হলেও বর্ধিত মূল বেতন একবারে হাতে পাবেন না চাকরিজীবীরা।
তিন ধাপে মূল বেতন বাস্তবায়ন করা হবে, আর বিভিন্ন ভাতা একযোগে কার্যকর হবে ১ জানুয়ারি ২০২৮ থেকে। একই সঙ্গে বাড়ছে পেনশন, চালু হচ্ছে সব গ্রেডে মোবাইল ভাতা ও বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ভাতা। সোমবার মন্ত্রিসভার বৈঠকে নতুন বেতন স্কেল অনুমোদন দেওয়া হয়।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) যুগান্তরের এক প্রতিবেদনে এসব বিষয় জানা হয়।

.
BBS cable ad