South east bank ad

হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক

 প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন   |   নৌবাহিনী

হাতিয়ায় নৌবাহিনীর যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ডিজেল জব্দসহ একজন আটক


 

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী অবৈধ মজুদ চোরাচালানের বিরুদ্ধেজিরো টলারেন্স নীতি অনুসরণ করে ধারাবাহিক অভিযান পরিচালনা করে যাচ্ছে এরই অংশ হিসেবে নোয়াখালীর হাতিয়ায় পরিচালিত এক যৌথ অভিযানে অবৈধভাবে মজুদকৃত ৩০০০ লিটার ডিজেল জব্দ এবং জনকে আটক করা হয়েছে

 

গোপন সংবাদের ভিত্তিতে, গত শুক্রবার (২৪--২০২৬) দিবাগত রাতে হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের কালামচর সুইচ ঘাট সংলগ্ন এলাকায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট হাতিয়া থানা পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে অভিযানকালে মা-বাবার দোয়া বরফ কল সংলগ্ন এলাকা থেকে মজুদকরা ১৫টি ব্যারেলে মোট ৩০০০ লিটার ডিজেল জব্দ করা হয় সময়, অতিরিক্ত মুনাফার লোভে ডিজেল জব্দ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করার দায়ে মোঃ মহিউদ্দিন (৪৫) নামক এক ব্যক্তিকে আটক করা হয়

 

অভিযান শেষে জব্দকৃত ডিজেল আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছেউল্লেখ্য, জাতীয় স্বার্থবিরোধী ধরনের অবৈধ জ্বালানি মজুদ বা পাচার কার্যক্রম কঠোরভাবে দমন করার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী ধরনের অপরাধ প্রতিরোধে নৌবাহিনীর অভিযান অব্যাহত থাকবে

BBS cable ad

নৌবাহিনী এর আরও খবর: