শিরোনাম

South east bank ad

প্রস্তাবিত বাজেট অনুমোদনে বৈঠকে মন্ত্রিসভা

 প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন   |   প্রধানমন্ত্রী

প্রস্তাবিত বাজেট অনুমোদনে বৈঠকে মন্ত্রিসভা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দিতে বৈঠকে বসেছে মন্ত্রিসভা। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হবে।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে সংসদ ভবনে মন্ত্রিসভার বিশেষ বৈঠক শুরু হয়।

মন্ত্রিসভার অনুমোদনের পর ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংক্রান্ত বিলে অনুমোদন সূচক সই করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর বিকেল ৩টায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম বাজেট এবং অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীরও প্রথম বাজেট।

জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। আর বাজেটে মোট ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঘাটতি থাকতে পারে।

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৬ শতাংশ। এ ছাড়া মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হতে পারে সাড়ে ৭ শতাংশ।

BBS cable ad

প্রধানমন্ত্রী এর আরও খবর: