শিরোনাম

South east bank ad

মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক 'টাউন হল মিটিং' অনুষ্ঠিত

 প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০১:৪১ অপরাহ্ন   |   র‍্যাব

মাদক, সাইবার ক্রাইম ও কিশোর গ্যাং মুক্ত সমাজ গঠনে পিরোজপুরে র‍্যাব-৮ কর্তৃক 'টাউন হল মিটিং' অনুষ্ঠিত
Start typing... 
 তরুণ ও যুবসমাজকে মাদক, সাইবার অপরাধ এবং কিশোর গ্যাংয়ের মতো ভয়াবহ সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে এক ব্যতিক্রমী জনসচেতনতামূলক ‘টাউন হল মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। অদ্য ২৭ জুলাই ২০২৬ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় পিরোজপুর সদর উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
 সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, বিভিন্ন সংগঠনের সদস্য, শিক্ষক, ইমাম, অভিভাবক ও সুধীসমাজের প্রতিনিধিরা। এছাড়া বিভিন্ন স্কুল-কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী এই সভায় অংশ গ্রহণ করেন।
 প্রধান অতিথির বক্তব্যে বক্তারা বলেন, "মাদক এবং সাইবার অপরাধ বর্তমান সময়ে তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। কিশোর গ্যাংয়ের মতো অপসংস্কৃতি আমাদের সামাজিক নিরাপত্তাকে বিঘ্নিত করছে। শুধু আইন প্রয়োগ করে এই অপরাধ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব নয়। এজন্য প্রয়োজন পারিবারিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ।" যুবসমাজকে সুস্থ ও সৃজনশীল কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।
 সভায় সাইবার অপরাধের শিকার হলে কীভাবে আইনি সহায়তা নিতে হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করা উচিত, সে বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে র‍্যাব-৮, বরিশাল এর পক্ষ থেকে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
 উন্মুক্ত আলোচনা পর্বে শিক্ষক ও অভিভাবকেরা তাদের নিজ নিজ এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং র‍্যাব-৮, বরিশাল এর এই প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানান। সামাজিক অবক্ষয় রোধে ভবিষ্যতেও এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান বক্তারা। সেমিনারের শেষ র‍্যাব-৮, বরিশাল এর পক্ষ থেকে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: