ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব কামরুজ্জামান
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ড. মো. কামরুজ্জামান, এনডিসি।
রোববার (২৫ অক্টোবর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম তাঁকে মন্ত্রণালয়ে স্বাগত জানান।
গত ১৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়।
ড. মো. কামরুজ্জামান বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা। এর আগে তিনি জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর (সচিব) হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের ১ ফেব্রুয়ারি তিনি ওই পদে যোগ দেন। এর আগে ২৯ জানুয়ারি তিনি সচিব পদে পদোন্নতি পান।
নতুন সচিবের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।


