বিএএফ ফ্যালকন হলে বাফওয়া, উইমেন ও লেডিস ক্লাবের ‘বার্ষিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত
বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতির (বাফওয়া) সভানেত্রী সালেহা খানের সভাপতিত্বে বাফওয়া, আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাব এবং বিএএফ লেডিস ক্লাব অ্যান্ড চিলড্রেন’স ক্লাবের ‘বার্ষিক সম্মেলন ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ ও ১৫ অক্টোবর ২০২৬ তারিখে রাজধানীর তেজগাঁওয়ে বিমান বাহিনী ঘাঁটি বাশারের ফ্যালকন হলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
গত ১৪ অক্টোবর সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন বিমান বাহিনী প্রধান এবং বাফওয়া-র প্রধান পৃষ্ঠপোষক এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। উদ্বোধনী অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, বাফওয়ার সহ-সভানেত্রীরা, বিমান সদরের সংশ্লিষ্ট পরিদপ্তরসমূহের পরিচালকরা এবং কেন্দ্রীয় বাফওয়ার সব সদস্য উপস্থিত ছিলেন।
সম্মেলনে বাফওয়ার মূলমন্ত্র ‘সেবা, সংস্কৃতি ও সৌহার্দ্য’-এর ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট সংগঠনগুলোর চলমান উন্নয়নমূলক কার্যক্রম, অর্জিত সাফল্য এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বাফওয়ার উল্লেখযোগ্য জনকল্যাণমূলক কাজের মধ্যে রয়েছে নারীদের কর্মসংস্থান বৃদ্ধির উদ্দেশ্যে বিভিন্ন দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, আর্তমানবতার সেবায় শীতবস্ত্র ও ঔষধ বিতরণ, বিমান বাহিনী স্থায়ী এবং অস্থায়ী সদস্যদের মধ্যে যারা চিকিৎসাপ্রাপ্ত হয় না, তাদের চিকিৎসা সেবার আওতাভুক্ত করে সেবা প্রদান, বিমান বাহিনীর চতুর্থ শ্রেণির কর্মচারীদের আবাসন সংকট নিরসনে 'বাফওয়া নিবাস' নামক বাসস্থান সংকুলান ইত্যাদি।
সম্মেলনের দ্বিতীয় দিন (১৫ অক্টোবর) দিকনির্দেশনামূলক ও সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করেন বাফওয়া ও আদার্স উইমেন অ্যান্ড চিলড্রেন ক্লাবের সভানেত্রী এবং বিএএফ লেডিস ক্লাব অ্যান্ড চিলড্রেন’স ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক সালেহা খান।