South east bank ad

বিমান বাহিনী ও নৌবাহিনীতে সংবর্ধনা অনুষ্ঠান পদক প্রদান

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন   |   বিমানবাহিনী

বিমান বাহিনী ও নৌবাহিনীতে সংবর্ধনা অনুষ্ঠান পদক প্রদান
  মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কিংবা তাদের উত্তরাধিকারী এবং কিলোফ্লাইটের সদস্য কিংবা তাদের উত্তরাধিকারীদের বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি ওএসপি জিইউপি এনএসডব্লিউসি পিএসসি গতকাল সংবর্ধনা দিয়েছেন। মহান মুক্তিযুদ্ধে কিলোফ্লাইট ও বিমান বাহিনীর অন্যান্য সদস্যের অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে। তাদের প্রাপ্য সম্মানের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস ২০২৬ উপলক্ষে ঢাকায় তেজগাঁওয়ের বিএএফ শাহীন হলে আয়োজিত এক অনুষ্ঠানে কিলোফ্লাইটের সদস্যরাসহ মোট ৩৬ জনকে সংবর্ধনা দেয়া হয়।
 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসাররাসহ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন ঘাঁটির বিমানসেনারা উপস্থিত ছিলেন।

এদিকে, বাংলাদেশ নৌবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে বীরত্ব, সাহসিকতা, পেশাগত দক্ষতা, অসামান্য অবদান ও দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ নৌবাহিনীর ৪০ জন সদস্যকে শান্তিকালীন পদক দেয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল নৌবাহিনী সদর দপ্তরের সাগরিকা হলে আয়োজিত এক অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সদস্যদের হাতে পদক তুলে দেন। নৌবাহিনীর বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান, পেশাগত উৎকর্ষ, দায়িত্বনিষ্ঠা, শৃঙ্খলা ও সাহসিকতাপূর্ণ কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এ পদক দেয়া হয়। পদকপ্রাপ্তদের মধ্যে তিনজন নৌবাহিনী পদক (এনবিপি), পাঁচজন অসামান্য সেবা পদক (ওএসপি), পাঁচজন বিশিষ্ট সেবা পদক (বিএসপি), সাতজন নৌ গৌরব পদক (এনজিপি), ১০ জন নৌ উৎকর্ষ পদক (এনইউপি) এবং ১০ জন নৌ পারদর্শিতা পদক (এনপিপি) অর্জন করেন।—আইএসপিআর
BBS cable ad

বিমানবাহিনী এর আরও খবর: