South east bank ad

পাকিস্তান গেলেন স্পিকার

 প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন   |   স্পিকার

পাকিস্তান গেলেন স্পিকার
 জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম পাকিস্তানের গেছেন। গতকাল রাতে ছয় সদস্যবিশিষ্ট সংসদীয় প্রতিনিধি দলসহ তিনি ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে দেশটির জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
 

এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের আহ্বায়ক ড. শাজিয়া সোবিয়া আসলাম এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।

এর আগে স্পিকার হাফিজ উদ্দিন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে এদিন বেলা ১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

স্পিকারের সফরসঙ্গী হয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

স্পিকার ২৪-২৮ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও করাচি সফর করবেন। সফর শেষে ২৯ নভেম্বর স্পিকারের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধি দল দেশে ফিরে আসবে।
BBS cable ad