শিরোনাম

South east bank ad

কোনোভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না

 প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০২:০৯ অপরাহ্ন   |   বিজিবি

কোনোভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না

কোনভাবেই পুশ ইন মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন দিনাজপুর সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান। তিনি বলেছেন, সীমান্তে পুশইন সমস্যাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অত্যন্ত গুরুত্বের সঙ্গে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে।
পার্শ্ববর্তী দেশের পুশ ইনের এমন ঘটনা নজিরবিহীন।

শনিবার (১৮ জুলাই) সকালে দিনাজপুর সদর উপজেলার বড়গ্রাম সীমান্তে বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিবি আয়োজিত এক ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজিবির ব্যবস্থাপনায় এই মানবিক চিকিৎসা ক্যাম্পের আয়োজন নিয়ে তিনি বলেন, আজকের এই বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী প্রদানের মত সীমান্ত এলাকায় হতদরিদ্র বেকার যুব শক্তিকে বিভিন্ন প্রকার প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে তোলার মত কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছে বিজিবি।

২৯ বিজিবি ব্যাটালিয়ানের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পটি সন্ধ্যা পর্যন্ত চলবে।

BBS cable ad

বিজিবি এর আরও খবর: