অস্ত্র-ডাকাতি ও দস্যুতাসহ ৩০ মামলার আসামি গ্রেপ্তার
অস্ত্র-ডাকাতি ও দস্যুতাসহ ৩০ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. দেলোয়ার হাং। সে বরগুনা জেলার আমতলী থানার কলাগাছি গ্রামের আমজাদ হাংয়ের ছেলে। সে পরিবার নিয়ে রাজধানীর ডেমরা থানার শ্যামপুর এলাকায় ভাড়া থাকতেন।
কেরানীগঞ্জ মডেল থানার এস আই মিজানুর রহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কেরানীগঞ্জ মডেল থানার অস্ত্র ও ডাকাতির তিন মামলাসহ দেশের বিভিন্ন থানায় মোট ৩০ মামলার আসামি মো. দেলোয়ার হাং রাজধানীর ডেমরা থানা এলাকায় আত্মগোপন করে আছে। এমন সংবাদের ভিত্তিতে ডেমরা থানা এলাকায় গোয়েন্দা নজরদারি করতে থাকি। পরে তার সন্ধান নিশ্চিত করে রবিবার রাতে ডেমরা থানার শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়ে আসি। দুর্ধর্ষ এ ডাকাতকে থানায় আনার পর তার সিডিআর কম্পিউটারে সার্চ দিয়ে দেখা যায় রাজধানীর ডেমরা থানায় ২টি, রামপুরা থানায় ২টি, বাটারা থানায় ২টি, কোতোয়ালি থানায় ১টি, কেরানীগঞ্জ মডেল থানায় ৩টি, এছাড়াও বরিশাল বরগুনা সদর থানায় ৮টি, বরগুনা আমতলী থানায় ৭টি, বরিশাল গৌরনদী থানায় ২টি, পটুয়াখালী সদর থানায় ২টি, এবং ঝালকাঠি নলছিটি থানায় ১টি অস্ত্র-ডাকাতি ও দস্যুতা মামলা রয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম (পিপিএম) জানান, গ্রেপ্তার ডাকাত মো. দেলোয়ারকে ১০ দিনের রিমান্ড আবেদন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।