South east bank ad

ময়মনসিংহে বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

 প্রকাশ: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন   |   দেশ

ময়মনসিংহে বাস ও সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস এবং সেনাবাহিনীর গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহতের খবর পাওয়া গেছে। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ফুলপুর পেট্রল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত দুজন হলেন— সেনাবাহিনীর গাড়ির চালক ও বাসের চালক। তবে তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহত কয়েকজনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

BBS cable ad

দেশ এর আরও খবর: