কুমিল্লায় বেশি ভোটের ব্যবধানে জয়ী জাকারিয়া তাহের কম ভোটের ব্যবধানে জসিম উদ্দিন
কুমিল্লায় বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন, কম ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসনের জসিম উদ্দিন।
কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু: রেজা হাসান জানান, কুমিল্লা-৮ আসনে বিএনপির জাকারিয়া তাহের সুমন ১ লাখ ২৪ হাজার ১৮৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৬৯ হাজার ২৭৮ ভোট।
কুমিল্লা-৫ আসনে বিএনপি'র জসিম উদ্দিন ৯হাজার ৯৩৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট।
১১টি আসনের প্রার্থীদের ভোটের ব্যবধান হচ্ছে
কুমিল্লা-১ আসনে বিএনপির প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন ২৮ হাজার ৫৫ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৪০হাজার৩০৫। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মনিরুজ্জামান বাহালুল পেয়েছেন ১লাখ ১২হাজার ২০৫ ভোট।
কুমিল্লা-২ আসনে বিএনপির প্রার্থী সেলিম ভুঁইয়া ১৪হাজার ৮৮৩ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোট ৭৬ হাজার ২৬৮। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী এম এ মতিন পেয়েছেন ৬১হাজার ৩৮৫ ভোট।
কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ৫৩ হাজার ৫১৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১লাখ ৫৮হাজার ৯৩। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের ইউসুফ হাকিম সোহেল পেয়েছেন ১ লাখ ৪ হাজার ৫৮০ ভোট।
কুমিল্লা-৪আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ ১ লাখ ১০ হাজার ২৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোট ১লাখ ৬০হাজার ৮১। নিকটতম প্রতিদ্বন্দ্বী গণ অধিকারের জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৮৪৫ ভোট।
কুমিল্লা-৫ আসনে বিএনপি'র জসিম উদ্দিন ৯হাজার ৯৩৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ড. মোবারক হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৪৭ ভোট।
কুমিল্লা-৬আসনে বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী ৮৫ হাজার ২৮০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোট ১ লাখ ৯৯ হাজার ৩১০ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কাজী দ্বীন মোহাম্মদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩০ ভোট।
কুমিল্লা -৭ আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন ৪২ হাজার ৮৯৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। প্রাপ্ত ভোট ৯০ হাজার ৮১৯। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির রেদোয়ান আহমেদ পেয়েছেন ৪৭ হাজার ৯২৫ ভোট।
কুমিল্লা-৮ আসনে বিএনপির জাকারিয়া তাহের সুমন ১ লাখ ২৪ হাজার ১৮৭ ভোটের ব্যবধানেবিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৬৯ হাজার ২৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের শফিকুল আলম হেলাল পেয়েছেন ৪৫ হাজার ৯১ ভোট।
কুমিল্লা-৯ আসনে বিএনপির আবুল কালাম ৫৪ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৬৮ হাজার ১০৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ১৩ হাজার ৪৫৪ ভোট।
কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলম ভুঁইয়া ৪৫ হাজার ৬৯৭ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৬১ হাজার ৮৪৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা ইয়াছিন আরাফাত পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ১৫০ ভোট।
কুমিল্লা-১১আসনে জামায়াতের প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের ৫৬ হাজার ৭০০ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ৩৩ হাজার ৩০৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কামরুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ ভোট।


