কেরানীগঞ্জে জাল নামজারিতে জমি রেজিস্ট্রির চেষ্টা, আটক ৩
ঢাকার কেরানীগঞ্জে ভুয়া নামজারি কাগজপত্র ব্যবহার করে অন্যের জমি আত্মসাতের চেষ্টাকালে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে কাওসার আহমেদ নামে এক দলিল লেখকের অফিস সিলগালা করেছে প্রশাসন।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল ভূমি অফিস এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন— রাজু আহম্মেদ, মৃদুল ও বাবুল।
দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র জাল নামজারি সনদ ও ভুয়া দলিল তৈরি করে প্রকৃত ভূমি মালিকদের অজান্তে জমি নিজেদের নামে রেজিস্ট্রির চেষ্টা করছিল। যাচাইয়ের সময় ভুয়া কাগজপত্র ধরা পড়লে তিনজনকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে জাল নামজারি সনদ, নকল দলিল, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেজিস্ট্রেশন–সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
প্রশাসন জানায়, চক্রটি পরিকল্পিতভাবে ভূমি অফিসকেন্দ্রিক জালিয়াতির মাধ্যমে জমি দখলের চেষ্টা করছিল। তদন্তের অংশ হিসেবে এই চক্রের সঙ্গে জড়িত সন্দেহে দলিল লেখক কাওসার আহমেদের অফিস শিলগালা করা হয়েছে। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।