নগরকান্দায় প্রায় ৭ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
ফরিদপুরের নগরকান্দায় ৬ হাজার ৯৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার জয়বাংলা রেলক্রসিংয়ের পশ্চিম পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাহুমুদকান্দা এলাকার মো. ফাইজুল সরদারের ছেলে মো. নাঈম (২৪) ও একই উপজেলার মাটিভাঙ্গা এলাকার মো. বদরুজ্জামানের ছেলে মো. শফিকুল ইসলাম (২৩)।
আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
জব্দ করা ইয়াবার মূল্য অন্তত ২০ লাখ টাকা। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’


