শিরোনাম

South east bank ad

সদরঘাট-ফতুল্লা নৌপথে মোবাইল কোর্ট, ৯ বালিবাহী নৌযানকে ১.৭০ লাখ টাকা জরিমানা

 প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন   |   মন্ত্রী

সদরঘাট-ফতুল্লা নৌপথে মোবাইল কোর্ট, ৯ বালিবাহী নৌযানকে ১.৭০ লাখ টাকা জরিমানা

শনিবার (২০ জুন) নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে সদরঘাট থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত বালিবাহী নৌযানের বিরুদ্ধে বিশেষ পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে নৌপরিবহন অধিদপ্তর। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৯টি নৌযানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বেলা ১১টা থেকে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং।

অভিযানে মোট ১১টি বালিবাহী নৌযান পরিদর্শন করা হয়। পরিদর্শনে দেখা যায়, অধিকাংশ নৌযানের বাস্তব পরিমাপ নিবন্ধনপত্রে উল্লেখিত তথ্যের সঙ্গে মিল নেই। এছাড়া কয়েকটি নৌযানে বাধ্যতামূলক জীবনরক্ষাকারী সরঞ্জাম ও নেভিগেশনাল ইকুইপমেন্টের ঘাটতি পাওয়া যায়, যা নৌনিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী বলেন, নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নিবন্ধনবিহীন, অননুমোদিত পরিবর্তন করা এবং নিরাপত্তা সরঞ্জামবিহীন নৌযানের বিরুদ্ধে তদারকি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে। তিনি নৌযান মালিক ও পরিচালকদের সব বিধি-বিধান মেনে নৌযান পরিচালনার আহ্বান জানান।

তিনি আরও বলেন, যাত্রী ও নৌপথ ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থে এ ধরনের পরিদর্শন ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

অভিযানকালে নৌপরিবহন অধিদপ্তরের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: