শিরোনাম

South east bank ad

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়: দুলু

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন   |   মন্ত্রী

গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়: দুলু
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, কাবিখা, কাবিটা, টিআর, জিআর, ভিজিএফ ও খাল খনন কর্মসূচির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এসেছে। এসব কর্মসূচির ফলে প্রান্তিক পর্যায়ে যেমন উন্নয়ন হচ্ছে, তেমনি আর্থিক প্রবাহও সঞ্চারিত হচ্ছে।

তিনি বলেন, খাল খনন বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। শুষ্ক মৌসুমে চাষাবাদ, বর্ষায় পানি নিষ্কাশন, খালে মাছ চাষ এবং খালপাড়ে গাছ লাগানোর মাধ্যমে এ কর্মসূচি গ্রামীণ জনজীবনে আমূল পরিবর্তন আনবে। আগামী ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী ‘মডেল খাল’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে ডিআরআরও ও পিআইও সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী।

অনুষ্ঠানের বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কোনো অর্থ যাতে ফেরত না যায় এবং অর্থের অপচয় রোধে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। সম্মেলনে দেশের বিভিন্ন জেলা থেকে ডিআরআরও ও পিআইওরা অংশ নেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: