ইস্টার্ন ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের নতুন ডিন ড. আজিম
ইস্টার্ন ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ডিন ও অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম ইকবাল আজিম। তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি), ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) এবং আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুলের (এসিএস) গ্র্যাজুয়েট। ইস্টার্ন ইউনিভার্সিটি গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ড. আজিম রাজশাহী বিশ্ববিদ্যালয় (আইবিএস) থেকে ফেলোশিপসহ পিএইচডি, কানাডা থেকে এমবিএ, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার অব ডিফেন্স স্টাডিজ (এমডিএস) এবং মাস্টার অব সায়েন্স টেকনিক্যাল (এমএসটি) ডিগ্রি অর্জন করেছেন, যেখানে তিনি কৃতিত্বপূর্ণ একাডেমিক ফল অর্জন করেন।
ইস্টার্ন ইউনিভার্সিটিতে যোগদানের আগে ড. আজিম সিনার্জি ইউনিভার্সিটি বাংলাদেশে উপাচার্য (মনোনীত) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ সরকারি কর্ম-কমিশনের (পিএসসি) একাডেমিক বিশেষজ্ঞ হিসেবেও নিয়োজিত রয়েছেন।


