গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতির ঘটনায় মামলা, ৫ জনকে শোকজ
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতির ঘটনায় মামলা দায়ের এবং পাঁচজনকে শোকজ করা হয়েছে বলে জানিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, গত ২৬ এপ্রিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নজরে এসেছে যে, রূপনগর ১৯/২ এলাকার ৯/১ নম্বর পুনর্বাসন নথিটি জাল জালিয়াতির মাধ্যমে আমমোক্তার দলিল গ্রহণ করে সম্পাদিত হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পাঁচজন কর্মচারীকে শোকজ করা হয়েছে। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বহিরাগত চারজনকে আসামি করে নথি সংরক্ষণকারী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের হিসাব সহকারী মো. জাহিদুল হুদা বাদী হয়ে শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন।
বিষয়টি তদন্তাধীন থাকায় অভিযুক্তদের নাম প্রকাশ করেনি মন্ত্রণালয়।


