শিরোনাম

South east bank ad

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক

 প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন মহাপরিচালক

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নতুন একজন মহাপরিচালক নিয়োগ দেওয়ার পাশাপাশি একজনকে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক আদেশ জারি করা হয়।

এতে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ খানকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

অপর আদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ড. আহমেদ উল্লাহকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

Start typing...
BBS cable ad