নিয়োগ পরীক্ষায় প্রক্সি ঠেকাতে বায়োমেট্রিকসহ ১২ নির্দেশনা
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষায় ভুয়া বা প্রক্সি পরীক্ষার্থী ঠেকাতে বায়োমেট্রিক শনাক্তকরণসহ ১২টি নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিষয়ে সব সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে অফিস স্মারক পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এসংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয় ও বিভাগগুলোকে তাদের অধীন দপ্তর, সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানকে বিষয়টি অবহিত করতে বলা হয়েছে।
সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিম্ন গ্রেডের কয়েকটি পদের নিয়োগ পরীক্ষা, ভাইভা ও যোগদানের তিন ধাপে অভিনব প্রতারণার ঘটনা ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে নতুন নির্দেশনা জারি করা হয়েছে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, চাকরির আবেদনে এক মাসের মধ্যে তোলা রঙিন ছবি ব্যবহার করতে হবে। লিখিত পরীক্ষার আগে প্রার্থীদের আবেদনপত্র ভালোভাবে যাচাই-বাছাই করতে হবে। পরীক্ষাকেন্দ্রে ব্যাগ, বই ও কোনো ধরনের ডিভাইস নেওয়া যাবে না। প্রয়োজনে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করতে হবে।
Your browser does not support the video tag.
নির্ধারিত সময়ের পর কোনো প্রার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া যাবে না। পরীক্ষায় দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ডিভাইস ব্যবহারও বন্ধ রাখতে হবে। প্রবেশপত্র ও হাজিরা শিটে সংযুক্ত ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারা এবং অন্যান্য তথ্য মিলিয়ে দেখতে হবে।
মৌখিক পরীক্ষার সময় উত্তরপত্রের সঙ্গে প্রার্থীর হাতের লেখার সাদৃশ্য পরীক্ষা করতে হবে। সম্ভব হলে লিখিত পরীক্ষায় অংশ নেওয়া সব পরীক্ষার্থীর ছবি তুলতে হবে।