শিরোনাম

South east bank ad

ডিসেম্বরের মধ্যে জৈন্তাপুরে দৃশ্যমান উন্নয়ন: প্রবাসীকল্যাণ মন্ত্রী

 প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন   |   মন্ত্রী

ডিসেম্বরের মধ্যে জৈন্তাপুরে দৃশ্যমান উন্নয়ন: প্রবাসীকল্যাণ মন্ত্রী

জৈন্তাপুরের শিক্ষা, যোগাযোগ, পর্যটন, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যে জৈন্তাপুরের উন্নয়ন কর্মকাণ্ডে দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জৈন্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জৈন্তাপুরের পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে রাস্তাঘাট ও প্রয়োজনীয় অবকাঠামোর উন্নয়ন জরুরি। ইউনিয়নগুলোর সঙ্গে শহরের যোগাযোগব্যবস্থা উন্নত করার পাশাপাশি পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

জৈন্তাপুর সরকারি বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা ও শিক্ষকসংকট সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, এক থেকে দেড় মাসের মধ্যে বিদ্যালয়টির দৃশ্যমান পরিবর্তন আনার চেষ্টা করা হবে। শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিদ্যালয়ের সামনে ইভটিজিং ও বখাটেপনা দমনে পুলিশ-প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, আগামী মাসের প্রথম সপ্তাহে জৈন্তাপুর বাজার ভেঙে আধুনিক চারতলা মার্কেট নির্মাণের কাজ শুরু হবে। একইসঙ্গে জৈন্তাপুর বাজার থেকে টিএনও অফিস পর্যন্ত সড়কের উন্নয়নকাজও শুরু হবে। বর্জ্য ব্যবস্থাপনা ও ড্রেনেজ উন্নয়ন এবং স্বাস্থ্যসেবায় রোগীদের সিলেট সদর হাসপাতাল ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিতে আধুনিক অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের স্কুল ব্যাগ ও ক্রীড়া সামগ্রী, স্বাস্থ্য কমপ্লেক্সে এসি, গ্রাম পুলিশ সদস্যদের বাইসাইকেল, দরিদ্রদের চেক এবং বর্জ্য পরিষ্কারের ভ্যান বিতরণ করা হয়। পরে মন্ত্রী জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে সম্প্রসারিত চারতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: