শিরোনাম

South east bank ad

অবকাঠামো ও মেট্রোরেলে জাপানের সহযোগিতা আরও জোরদারে একমত বাংলাদেশ

 প্রকাশ: ২৮ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন   |   এমপি

অবকাঠামো ও মেট্রোরেলে জাপানের সহযোগিতা আরও জোরদারে একমত বাংলাদেশ

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং মেট্রোরেলসহ গণপরিবহন খাতে জাপানের সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও জাপান।

আজ সচিবালয়ে সড়ক, নৌ ও রেলমন্ত্রী শেখ রবিউল আলম এমপির সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসার সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে আলোচনা হয়।

মন্ত্রী শেখ রবিউল আলম বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও যোগাযোগ খাতে জাপানের দীর্ঘদিনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে জাপানের প্রযুক্তি, অভিজ্ঞতা ও কারিগরি সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা বলেন, বাংলাদেশের নগরায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে টেকসই গণপরিবহন অবকাঠামো গড়ে তুলতে জাপান ভবিষ্যতেও মেট্রোরেল, রেল, সড়ক পরিবহনসহ বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রাখবে।





BBS cable ad