শিরোনাম

South east bank ad

নতুন দায়িত্বে গাজীপুরের ফজলুল হক মিলন

 প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন   |   এমপি

নতুন দায়িত্বে গাজীপুরের ফজলুল হক মিলন
 

আরও পাঁচটি মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠন করেছে জাতীয় সংসদ। এসব কমিটির কোনোটিতেও বিরোধী দল থেকে সভাপতি করা হয়নি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চিফ হুইপ নূরুল ইসলাম মনি পাঁচটি সংসদীয় কমিটি গঠন ও দুটি পুনর্গঠনের প্রস্তাব করেন। সেগুলো ভোটে পাশ হয়।

এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গাজীপুর–৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন বেসরকারিভাবে নির্বাচিত হয়।

BBS cable ad