South east bank ad

পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন   |   এমপি

পদত্যাগ করলেন বিএনপির এমপি ওসমান ফারুক
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তিনি ই-মেইলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান।

পদত্যাগপত্রে তিনি অসুস্থতাকে কারণ হিসেবে উল্লেখ করেছেন।

সংসদ সচিবালয় সূত্র জানায়, চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ওসমান ফারুক। সেখান থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন।
BBS cable ad