South east bank ad

৫ জেলায় ৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন   |   বিজিবি

৫ জেলায় ৫৪ প্লাটুন বিজিবি মোতায়েন
শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন জেলায় ৪২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ।

আজ মঙ্গলবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

এদিকে ময়মনসিংহ জেলার ভালুকা ও ত্রিশাল শিল্পাঞ্চলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

অন্যদিকে গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরুত্বপূর্ণ এলাকাসমূহে ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা মাঠপর্যায়ে কাজ করছেন।
BBS cable ad