শিরোনাম

South east bank ad

স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় দেয়া হবে না

 প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন   |   এমপি

স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় দেয়া হবে না
স্থানীয় নির্বাচনে ভোটচোর ইঞ্জিনিয়ারদের আর ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে দলটির কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে উপজেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান তিনি।

জামায়াত আমির বলেন, নির্বাচনি ব্যবস্থার ওপর আঘাত করা হচ্ছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ নির্মাণে আপস করবে না জামায়াত। বারবার অপশক্তির মুখোমুখি হলেও লড়াই করে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, বর্তমান সরকারের মধ্যে অনেক লক্ষণ দেখতে পাচ্ছি। তার মধ্যে পরিকল্পিতভাবে জাতিকে ধ্বংস করতে মাদকে সয়লাব করা হয়েছে, চর দখলের মতো শিক্ষাপ্রতিষ্ঠান দখল করা হচ্ছে, নেতাকে তেল দেয়া লোকগুলোকে কমিটিতে জায়গা দেয়া হচ্ছে, দলকানা, মেধাহীন শিক্ষকদের প্রাধান্য দেয়া হচ্ছে। জনগণ বুঝে নিক কার কী চরিত্র। অপরাধ চক্রকে ভেঙে চুরমার করে দিতে হবে।
BBS cable ad