শিরোনাম

South east bank ad

১৭ মামলার আসামি সাইদুল গ্রেফতার, কারাদণ্ড

 প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন   |   পুলিশ

১৭ মামলার আসামি সাইদুল গ্রেফতার, কারাদণ্ড
রাজধানীর কলাবাগানে ১৭টি মামলার পলাতক ও চিহ্নিত ছিনতাইকারী এবং মাদক কারবারি মো. সাইদুল ইসলাম রনিকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ৪টার দিকে কলাবাগান থানার পুকুরপাড় চায়ের গলির পাকা সড়ক থেকে তাকে আটক করা হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশের টহল দল তাকে আটক করে।

পুলিশ জানায়, সাইদুলের বিরুদ্ধে কলাবাগান, শাহবাগ ও ধানমন্ডি থানায় ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মারামারি, হত্যাচেষ্টা ও চুরিসহ মোট ১৭টি মামলা রয়েছে। থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় এসব মামলার তথ্য পাওয়া যায়।

পরে তাকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে আদালত এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: