শিরোনাম

South east bank ad

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪ জন

 প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪ জন
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ ২৬ জন, লালবাগ বিভাগ ৬০ জন, ওয়ারী বিভাগ ৪৮ জন, মতিঝিল বিভাগ ৫২ জন, তেজগাঁও বিভাগ ৯১ জন, মিরপুর বিভাগ ১৪৭ জন, গুলশান বিভাগ ৫০ জন, উত্তরা বিভাগ ৫৫ জন, এসআরইউ একজন ও গোয়েন্দা বিভাগ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানকালে তিনটি ককটেল, তিনটি ককটেলের বিস্ফোরিত অংশ বিশেষ, ছয় কেজি গাঁজা, ২০৭ পিস ইয়াবা, ১০ বোতল ফেনসিডিল, ৯২৫টি এক হাজার টাকার জাল নোট, সাতটি মোবাইলফোন ও একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

ডিএমপি জানায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে গ্রেপ্তার ও আলামত উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
BBS cable ad