শিরোনাম

South east bank ad

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৬

 প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৬
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন থানায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে ১৩টি ককটেল, ৯টি পেট্রোল বোমা, ৯৫০ গ্রাম গানপাউডার, ৩ হাজার ৮১ পিস ইয়াবা, ২৪ ক্যান বিয়ার ও দুই বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া বিস্ফোরিত পেট্রোল বোমা ও ককটেলের অংশবিশেষ, একটি বাস, পাঁচটি মোটরসাইকেল, ১৪টি মোবাইল ফোন উদ্ধার এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়।

বিভাগভিত্তিক গ্রেফতারের মধ্যে মিরপুরে ১৩১, তেজগাঁওয়ে ৮০, মতিঝিলে ৬৪, ওয়ারীতে ৫৬, লালবাগে ৪৬, রমনায় ৩০, গুলশানে ২৯, উত্তরা ২২ ও গোয়েন্দা বিভাগে ৮ জন রয়েছেন।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
BBS cable ad