শিরোনাম

South east bank ad

সাগরে জাহাজে হার্ট অ্যাটাক, ৯৯৯-এ ফোনে উদ্ধার ক্রু

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন   |   অন্যান্য

সাগরে জাহাজে হার্ট অ্যাটাক, ৯৯৯-এ ফোনে উদ্ধার ক্রু
চট্টগ্রামের আনোয়ারায় বঙ্গোপসাগরে নোঙর করা একটি লাইটার জাহাজে হৃদ্‌রোগে আক্রান্ত এক ক্রুকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে চট্টগ্রামের আনোয়ারা থানাধীন পার্কিরচর সংলগ্ন বঙ্গোপসাগরে নোঙর করা ‘বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস-০১’ নামের জাহাজে এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সেবা ৯৯৯ জানায়, কক্সবাজারের কুতুবদিয়া থেকে চট্টগ্রামের ৯ নম্বর ইস্টার্ন রিফাইনারি ঘাটে যাওয়ার পথে জাহাজটির ক্রু মো. মঈন উদ্দিন (৪২) তীব্র বুকব্যথায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় জাহাজের আরেক সদস্য মো. আরাফাত হোসেন দ্রুত উদ্ধারের জন্য ৯৯৯ নম্বরে ফোন করেন।

খবর পেয়ে ৯৯৯ থেকে চট্টগ্রাম কোস্টগার্ড পূর্ব জোনের কন্ট্রোল রুমে যোগাযোগ করা হয়। পরে কোস্টগার্ডের ‘বিসিজিএস তানভীর’ উদ্ধারকারী টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থ ক্রুকে উদ্ধার করে।

পরে তাকে চট্টগ্রামের পতেঙ্গার ১৫ নম্বর ঘাটে নিরাপদে নামিয়ে দেওয়া হয়। সেখান থেকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, মো. মঈন উদ্দিন হাসপাতালের কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

BBS cable ad