শিরোনাম

South east bank ad

শিশু যৌন শোষণ ও পাচার রোধে ৩৯ কর্মকর্তার প্রশিক্ষণ শুরু

 প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন   |   অন্যান্য

শিশু যৌন শোষণ ও পাচার রোধে ৩৯ কর্মকর্তার প্রশিক্ষণ শুরু
শিশুর প্রতি বাণিজ্যিক যৌন শোষণ ও শিশু যৌন পাচার প্রতিরোধে পুলিশ ও গোয়েন্দা সংস্থার ৩৯ কর্মকর্তার চার দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ শুরু হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর রাজারবাগে ডিটেকটিভ ট্রেনিং স্কুলে এ প্রশিক্ষণের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (আইজেএম) বাংলাদেশ। প্রশিক্ষণ চলবে ১২ নভেম্বর পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব রেবেকা খান। সভাপতিত্ব করেন আইজেএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসন।

প্রশিক্ষণে সিআইডি, এনএসআই, পিবিআই, ডিএমপি, জিএমপি ও এনসিবির কর্মকর্তারা অংশ নিচ্ছেন। এতে ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেইন বিশ্লেষণ, ডিজিটাল লেনদেন শনাক্তকরণ, অর্থপাচার এবং মানবপাচার-সংশ্লিষ্ট অপরাধী চক্রের আর্থিক কার্যক্রম অনুসন্ধানের কৌশল শেখানো হবে।

রেবেকা খান বলেন, শিশুদের শোষণ থেকে রক্ষা, ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনাই এ ধরনের উদ্যোগের মূল লক্ষ্য।

আইজেএম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ক্লেয়ার উইলকিনসন বলেন, অপরাধী চক্রের কৌশল পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে তদন্তের সক্ষমতা ও বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়াতে হবে।

উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশে শিশুর প্রতি বাণিজ্যিক যৌন শোষণ ৫০ শতাংশ কমানো এবং ৬০ লাখ শিশুর সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে আইজেএম বাংলাদেশ।

BBS cable ad

অন্যান্য এর আরও খবর: