শিরোনাম

South east bank ad

মুন্সিগঞ্জে হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক

 প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন   |   মন্ত্রী

মুন্সিগঞ্জে হচ্ছে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ৩০৮ একর জমিতে ১ হাজার ৪৫৪ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে আধুনিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হচ্ছে। প্রকল্পের ৮৩ শতাংশ কাজ শেষ হয়েছে। আগামী জুন ২০২৭ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানিয়ে বলেছেন, পুরান ঢাকা থেকে কেমিক্যাল গোডাউন ও কারখানা স্থানান্তর প্রক্রিয়া নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে।

সোমবার (৯ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সাভারের চামড়া শিল্পনগরীর মতো জটিলতা এড়াতে শুরু থেকেই সতর্কতার সঙ্গে স্থানান্তর কার্যক্রম পরিচালনা করতে হবে। পাশাপাশি কারখানা চালুর প্রথম দিন থেকেই কার্যকর বর্জ্য পরিশোধন ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

প্রকল্পটিতে মোট ১ হাজার ৫৩১টি শিল্প প্লট বরাদ্দ দেওয়া হবে। এতে পুরান ঢাকার কেমিক্যাল গোডাউন ও কারখানা স্থানান্তরের মাধ্যমে শিল্পের নিরাপদ পরিবেশ নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: