শিরোনাম

South east bank ad

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন   |   দুদক

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দুদকের অভিযান
কুড়িগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে অনিয়ম, মূল্যবান যন্ত্রপাতি অব্যবহৃত রাখা এবং চিকিৎসাসেবা নিতে গিয়ে হয়রানির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, কুড়িগ্রামের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে ২০১৮-১৯ অর্থবছরে কেনা চিকিৎসা সরঞ্জামের তালিকা সংগ্রহ করে সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় কয়েকটি গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি তালাবদ্ধ কক্ষে অব্যবহৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জানান, প্রয়োজনীয় সেটআপ চালু না হওয়ায় এসব যন্ত্রপাতি ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

এ ছাড়া হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতায় ঘাটতি দেখতে পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে পরামর্শ দেয় দুদকের দল।

প্রায় ২১ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ক্রয়ে অনিয়ম এবং বকেয়া বিলসংক্রান্ত জটিলতায় যন্ত্রপাতি অব্যবহৃত রেখে সরকারি অর্থের অপচয় হয়েছে কি না, তা যাচাইয়ে সংশ্লিষ্ট ক্রয়সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করা হয়েছে।

সংগৃহীত নথিপত্র পর্যালোচনা শেষে বিস্তারিত প্রতিবেদন কমিশনে দাখিল করবে এনফোর্সমেন্ট টিম।

BBS cable ad