শিরোনাম

South east bank ad

সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত’ ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তামাকবিরোধী জোট

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত’ ঘোষণার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তামাকবিরোধী জোট
জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে সর্বসম্মতিতে জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে সর্বোপরি, জনস্বাস্থ্য উন্নয়নে এ ধরনের সিদ্ধান্ত গ্রহণ করায় প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ তামাক বিরোধী জোট।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তামাক বিরোধী জোট জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং তামাকমুক্ত বাংলাদেশ গড়ার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ যুগান্তকারী ও দৃষ্টান্তমূলক। বর্তমান সরকারের নির্বাচনী ইশতাহারে জনস্বাস্থ্য সুরক্ষা ও তামাক নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ২০২৬ সালে তামাক নিয়ন্ত্রণ আইনকে আরো শক্তিশালী করা এবং জাতীয় সংসদ চত্বরকে ধূমপানমুক্ত ঘোষণার এ উদ্যোগ নির্বাচনী ইশতাহারের অঙ্গীকার বাস্তবায়নেরই একটি দৃশ্যমান ও প্রশংসনীয় পদক্ষেপ।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা ঘোষণার প্রস্তাব উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি গৃহীত হয়।..
BBS cable ad

মন্ত্রণালয় এর আরও খবর: