গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৬৫০০ কোটি টাকা বরাদ্দ সরকারের
দেশের সামাজিক ও পল্লী অবকাঠামো উন্নয়নে প্রায় ৬ হাজার ৫০০ কোটি টাকার দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে এই দুই প্রকল্পের টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে এসব প্রকল্প বাস্তবায়িত হবে। প্রকল্প দুটির মধ্যে রয়েছে সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প (এসআইডিপি) এবং অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩ (আইআরআইডিপি-৩)।
গত ৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) উভয় প্রকল্প অনুমোদন করেছে।
প্রকল্প দুটি বাস্তবায়িত হলে দেশের প্রত্যন্ত অঞ্চলের ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের পাশাপাশি গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এর মধ্যে এসআইডিপি প্রকল্পের আওতায় দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে আইআরআইডিপি-৩ প্রকল্পের আওতায় দেশের প্রতিটি সংসদীয় আসনের জন্য ১০ কোটি টাকা করে বরাদ্দ রাখা হয়েছে।
প্রকল্প ব্রিফ অনুযায়ী, সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ২ হাজার ৫৬৫ কোটি ৫৯ লাখ টাকা। ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে।