South east bank ad

গেন্ডারিয়ায় ৩৮৯ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার ১

 প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন   |   রেঞ্জ পুলিশ

গেন্ডারিয়ায় ৩৮৯ পুরিয়া হেরোইনসহ গ্রেফতার ১
রাজধানীর গেন্ডারিয়ায় ১ লাখ ১৭ হাজার টাকা মূল্যমানের ৩৮৯ পুরিয়া হেরোইনসহ মোঃ রাজু আহমেদ (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে গেন্ডারিয়া থানার স্বামীবাগ কড়াইপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১০ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ৩৮৯ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ১৬ হাজার ৭০০ টাকা। এছাড়া মাদক কেনাবেচার নগদ ৫ হাজার ৬০০ টাকাও উদ্ধার করা হয়।

গ্রেফতার রাজু ময়মনসিংহের কোতোয়ালি থানার সুতিয়াখালী এলাকার শহীদুল ইসলামের ছেলে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে গেন্ডারিয়াসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাকে উদ্ধার করা মাদকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

BBS cable ad

রেঞ্জ পুলিশ এর আরও খবর: