শিরোনাম

South east bank ad

কড়াইল বস্তির উন্নয়নে অর্থ দেবে এডিবি

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন   |   মন্ত্রী

কড়াইল বস্তির উন্নয়নে অর্থ দেবে এডিবি
রাজধানীর কড়াইল বস্তির সার্বিক উন্নয়নে আর্থিক সহায়তা দিতে নীতিগতভাবে সম্মত হয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর এলজিইডি ভবনের সম্মেলনকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ সম্মতি জানায় এডিবির প্রতিনিধিদল।

বৈঠকে কড়াইল বস্তির উন্নয়ন পরিকল্পনার পাশাপাশি এডিবির অর্থায়নে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ে দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার বিষয়ে উভয় পক্ষ একমত হয়।

এ সময় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, এডিবির সহায়তায় পরিচালিত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

বৈঠকে এডিবির দক্ষিণ এশিয়া অঞ্চলের পানিসম্পদ ও নগর উন্নয়ন খাতের পরিচালকসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদল, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন এবং মন্ত্রণালয় ও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: