শিরোনাম

South east bank ad

নতুন পে স্কেল: যেভাবে বিনোদন ভাতা কার্যকর হবে

 প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

নতুন পে স্কেল: যেভাবে বিনোদন ভাতা কার্যকর হবে
 নতুন পে স্কেল ধাপে ধাপে কার্যকর করার প্রক্রিয়ায় সরকারি চাকরিজীবীরা কীভাবে শ্রান্তি ও বিনোদন ভাতা পাবেন, সে বিষয়ে স্পষ্ট নীতিমালা প্রকাশ করেছে সরকার। এ নির্দেশনা অনুযায়ী, একজন কর্মকর্তা বা কর্মচারী যে মাসে বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে তার প্রাপ্য মূল বেতনের সমান টাকাই ভাতা হিসেবে হাতে পাবেন।
 
বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত সময়ের জন্য এ নির্দেশনা কার্যকর থাকবে।
 
অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. মো. ফেরদৌস আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চের স্মারক অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, ওই মাসে তিনি যে পরিমাণ মূল বেতন আহরণ করবেন, সমপরিমাণ অর্থ বিনোদন ভাতা হিসেবে পাবেন। নতুন পে-স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সময়ও এ নিয়ম অনুসরণ করা হবে।

তবে ভাতা নির্ধারণের ক্ষেত্রে পে-ফিক্সেশনের মাধ্যমে পরবর্তী সময়ে পুনর্নির্ধারিত বেতন বিবেচনায় নেওয়া হবে না। ছুটিতে যাওয়ার মাসে কর্মচারী বাস্তবে যে পরিমাণ মূল বেতন পাবেন, তার ভিত্তিতেই বিনোদন ভাতা নির্ধারণ করা হবে।
BBS cable ad