ই-রিকশা চলাচল বিধিমালা সংশোধনে ৯ দফা প্রস্তাব
‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ সংশোধনের প্রস্তাব জানিয়েছে ‘রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ’। বিদ্যমান যানবাহনের কাঠামো পরিবর্তনের জন্য অন্তত ২ বছর সময় দেওয়া, ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়া সুনির্দিষ্ট করা ও নিবন্ধন ফি কমানোসহ ৯ দফা প্রস্তাব তুলে ধরেছে সংগঠনটি।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এই প্রস্তাবগুলো পেশ করা হয়। সমাবেশ শেষে সংগঠনটির ঢাকা মহানগর শাখার পক্ষ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে স্মারকলিপি পাঠানোর কথা জানানো হয়।
সমাবেশে বক্তব্য প্রদানকালে সংগঠনের ঢাকা মহানগর শাখার সহসভাপতি জালাল আহমেদ বলেন, ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক দেশের প্রায় সব জেলা, উপজেলা ও ইউনিয়নে কর্মসংস্থানের পাশাপাশি সাধারণ মানুষের সাশ্রয়ী বাহন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে গত ১৩ বছর ধরে উচ্ছেদ, ডাম্পিং, গ্যারেজ বন্ধ ও গ্রেপ্তারের মাধ্যমে এ খাতের চালক-মালিকদের হয়রানি করা হয়েছে।
তিনি উল্লেখ করেন, ২০২২ সালের এপ্রিলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ব্যাটারিচালিত যানবাহনের বৈধতার পক্ষে রায় দেন। পরবর্তীতে গত ২৯ অক্টোবর সরকার ‘ই-রিকশা চলাচল বিধিমালা, ২০২৬’ জারি করে, যাকে স্বাগত জানালেও বেশ কিছু অস্পষ্টতা ও নেতিবাচক দিক রয়েছে বলে দাবি করেন তিনি।
সংগ্রাম পরিষদের উত্থাপিত ৯ দফা প্রস্তাব—
১। বিদ্যমান ই-রিকশাকে বুয়েট স্বীকৃত কাঠামোয় রূপান্তরে অন্তত ২ বছর সময় দিতে হবে এবং বিধিমালাকে উচ্ছেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যাবে না।