শিরোনাম

South east bank ad

রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২২

 প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন   |   মেট্রোপলিটন পুলিশ

রাজধানীতে ২৪ ঘণ্টায় আটক ৫২২
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২২ জনকে আটক করেছে পুলিশ। একই সময়ে ৪০টি মামলা করা হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.আকতার হোসেন এ তথ্য জানান।


আটকদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৪৩ জন, ওয়ারী বিভাগ ৪৯ জন, মতিঝিল বিভাগ ৪৬ জন, তেজগাঁও বিভাগ ৯৪ জন, মিরপুর বিভাগ ১৬৬ জন, গুলশান বিভাগ ৫৩ জন, উত্তরা বিভাগ ৩৫ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে আটক করেছে।

অভিযানকালে ১ শত গ্রাম হেরোইন, ১০ হাজার ৯২৪ পিস ইয়াবা, ২১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ২০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়।

আকতার হোসেন বলেন, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক হয়।
BBS cable ad