ট্রাফিক আইনে রাজধানীতে দুই দিনে ৪২৬০ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে গত দুই দিনে ৪ হাজার ২৬০টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ সময় ১ হাজার ২৮৬টি গাড়ি ডাম্পিং ও ৬২৮টি গাড়ি রেকার করা হয়েছে।
শনিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত বৃহস্পতিবার ও শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, ট্রাফিকের রমনা বিভাগে ১৭৪টি, লালবাগ বিভাগে ২৪৯টি, মতিঝিল বিভাগে ৬৩৮টি এবং ওয়ারী বিভাগে ৫৩৫টি মামলা হয়েছে।
এ ছাড়া তেজগাঁও বিভাগে ২৫৬টি, মিরপুর বিভাগে ৫০৪টি, উত্তরা বিভাগে ৬১০টি এবং গুলশান বিভাগে ১ হাজার ২৯৪টি মামলা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষা ও আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।...